পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গত ২ মার্চ শুরু হয়েছিল জেলা ইজতেমা। গতকাল ৪ মার্চ আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা। শেষ দিনে ইজতেমা মাঠে দোয়া করার জন্য ফজরের নামাজের পর থেকে বিভিন্ন এলাকার মুসল্লিরা বাস, ট্রাক, অটো, মোটরসাইকেলে করে ময়দানে এসে হাজির হন। তিন দিনের ইজতেমা মাঠ ভরে যায় লাখ মুসল্লিতে।
দোয়ার জন্য মাঠের দু’পাশে বাড়ানো হয়েছে সামিয়ানা। তার পরেও মাঠের ভাইরে থেকে অনেকে দোয়ায় অংশ নেন। দোয়া করেন তাবলিগ জামাতের মুরব্বি। মুনাজাতে অংশ নেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক, দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী ও উপজেলার হাজারো মুসল্লি।
দেবীগঞ্জে শেষ হলো জেলা ইজতেমা
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় গত ২ মার্চ শুরু হয়েছিল জেলা ইজতেমা। গতকাল ৪ মার্চ আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয় ইজতেমা। শেষ দিনে ইজতেমা মাঠে দোয়া...



