ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে সংরক্ষিত বন থেকে কয়েক শ’ গজারি ও আকাশমনি গাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বনের বেশ কিছু অংশ আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়া হয়। বনবিভাগ বলছে, স্থানীয় প্রভাবশালী আব্দুর রশিদ ও মফিজসহ কিছু লোক এ কাজের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সরেজমিন খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ভালুকা রেঞ্জের আওতায় হবিরবাড়ি বিট অফিসের অদূরে ৪৩৮ নম্বর দাগে রাধুর ভিটা নামক স্থনে সজল ও মফিজের ভিটা থেকে রাতের আঁধারে পর্যায়ক্রমে কয়েক হাজার গাজারি ও বিশাল আকারের আকাশমনি গাছ চুরি করে নিয়ে গেছে। এমনকি গাছগুলো কেটে নেয়ার পর আগুন দিয়ে জ¦ালিয়ে দেয়া হয়েছে। ফলে একসময়কার গণগজারী বন বিরানভূমিতে পরিণত হতে চলেছে। এতে বানরসহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী বিলুপ্তির পাশাপাশি প্রকৃতিক পরিবেশ হুমকির মুখে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গ্রীণ অরণ্য পার্ক ও সারা বৃদ্ধ আশ্রমের সমুদয় এলাকা ছিল গভীর গজারি বন। জায়গাটি ১১ গড় নামেও পরিচিত ছিল। প্রথমে রাতের আঁধারে বিশাল বিশাল গজারি গাছ কেটে নিয়ে আমের বাগান করা হয়। পরে পর্যায়ক্রমে ওইসব পরিষ্কার করে নিচু জমিতে লেক ও উঁচু জমিতে গ্রীণ অরণ্য পার্ক গড়ে তোলা হয়েছে। তা ছাড়া পার্কের পশ্চিম পাশে আশপাড়া পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ সারা বৃদ্ধাশ্রম গড়ে তুলেছেন। তারা জানান, বৃদ্ধাশ্রম একটি লোক দেখানো ফর্মূলা। মূলত বনভূমি দখলেরই পাঁয়তারা এটা। আর এরই জের হিসেবে আশ্রমের উত্তর পাশে বেশ কয়েকটি চালা দখলের উদ্দেশ্যে এবং ঢাকার বড় বড় পার্টির কাছে বিক্রির জন্য রাতের আঁধারে গাছগুলো কেটে নিয়ে বন উজাড় করা হচ্ছে। শুধু তাই নয়, বিশাল আকারের গজারি গাছগুলো কেটে নিয়ে আগুন লাগিয়ে নিশ্চিহ্নহ্ন করার কৌশল অবলম্বন করা হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রশিদের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও ফোনটি রিসিভ না করায় তার বক্তব্য দেয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ভালুকা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন শতাধিক গজারি গাছ ও বেশ কিছু আকাশমনি গাছ কেটে নেয়ার কথা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে কিছু গাছ কাটার সরঞ্জামাদি জব্দ করে রেঞ্জ অফিসে নিয়ে এসেছেন। স্থানীয় প্রভাবশালী আব্দুর রশিদ ও মফিজসহ কিছু লোক এই ঘটনার সাথে জড়িত। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ময়মনসিংহ দক্ষিণ অঞ্চলের সহকারী বন সংরক্ষক (এসিএফ) হারুন অর রশিদ সংরক্ষিত বন থেকে গজারি ও আকাশমনি গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
ভালুকায় রাতের আঁধারে বন বিভাগের কয়েক শ’ গাছ চুরি
ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে সংরক্ষিত বন থেকে কয়েক শ’ গজারি ও আকাশমনি গাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে বনের বেশ কিছু অংশ আগুন দিয়ে...



