দিনাজপুরে চিরিরবন্দরে ট্রাকচাকায় এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম প্রিতী রাণী (২২)।

বুধবার বেলা ১১টার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের ভুষিরবন্দর আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিতী সদর উপজেলার নতুন ভুষিবন্দর জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানায়, নিহত প্রিতী ভ্যানে বাড়ি থেকে ভুষিরবন্দর বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হন। পরে আত্রাই নদীর ব্রিজের সামনে পোঁছালে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় চাকা নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রিতীর মৃত্যু হয়।

দশমাইল হাইওয়ে থানার ইনচার্জ সাব-ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।