আগুনের হাত থেকে গরু বাঁচাতে গিয়ে মারাত্মক দগ্ধ হয়েছেন কৃষক খাইরুল ইসলাম। এ সময় তার তিনটি গরু পুড়ে মারা যায়। দগ্ধ হয়েছে আরো দু’টি গরু। গত সোমবার গভীর রাতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচানপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ খাইরুলকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খাইরুলের ভাই কৃষক সামাউল জানান, রাত সাড়ে ১২টার সময় আমার ভাইপো রাকিবুল ওয়াজ শুনে বাড়ি এসে গোয়াল ঘরে আগুন দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি গরু পুড়ে মারা যায়। এতে প্রায় আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। খাইরুল ছয়টি ছাগল ও দু’টি গরু দগ্ধ অবস্থায় বাঁচাতে পারলেও তার শরীর, দু’টি হাত ও মুখ ঝলসে যায়। তিনি জানান, বৈদ্যুতিক পিলার থেকে গোয়াল ঘরের টিনের ওপর তার ঝুলে পড়ে আগুনের সূত্রপাত হয়।
কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যার ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে থানার ওসি (তদন্ত) হরিদাস রায়কে ফোন দিলে এ বিষয়ে তিনি কিছু শোনেননি বলে জানান।
কালীগঞ্জে পুড়ে মরল ৩ গরু, দগ্ধ আরো দু’টি গরু বাঁচাতে গিয়ে দগ্ধ কৃষক
আগুনের হাত থেকে গরু বাঁচাতে গিয়ে মারাত্মক দগ্ধ হয়েছেন কৃষক খাইরুল ইসলাম। এ সময় তার তিনটি গরু পুড়ে মারা যায়। দগ্ধ হয়েছে আরো দু’টি গরু।...



