মাগুরায় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা প্রকৌশলীরা প্রতিবাদ মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে জেলা ডিপ্লোমা প্রকৌশলী অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘণ্টাব্যাপী প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: মাহাবুবুর রহমান টিটো এবং প্রকৌশলী মো: জাহাঙ্গীর হোসেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা-২০০৮-এর জনস্বার্থবিরোধী সংস্থা ও ধারা-উপধারা সংশোধন পূর্বক গেজেট প্রকাশ করতে হবে।

এছাড়া ডিপ্লোমা প্রকৌশলীদের স্পেশাল ইনক্রিমেন্ট, পদোন্নতির কোটা ৫০ ভাগে উন্নীতকরণসহ চার দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করা না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন তারা।