সাতক্ষীরার পাটকেলঘাটা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শুক্রবার প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৩৬ জন ভোটার ভোট দেন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন শিক্ষক সাংবাদিক মফিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছীন আলী সরদার প্রমুখ। নির্বাচনে সভাপতি পদে শেখ জহুরুল হক, সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হক খান, সাধারণ সম্পাদক পদে আব্দুল মোমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইন্দ্রজিৎ কুমার সাধু, সাংগঠনিক সম্পাদক এম এম জামান মনি, অর্থ সম্পাদক পদে আব্দুল জলিল, প্রচার ও দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গাজী রোকনুজ্জামান এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইলিয়াস হোসেন, আতাউর রহমান, খায়রুল আলম সবুজ, নাজমুল ইসলাম মিঠু ও শেখ রায়হান হোসেন। নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেন শিক্ষক সাংবাদিক মফিদুল ইসলাম, সহকারী অধ্যাপক সাংবাদিক ইয়াছীন আলী সরদার, সহকারী শিক্ষক সাংবাদিক মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক সাংবাদিক নাজমুল হক ও প্রভাষক সাংবাদিক ফিরোজ কবীর।