বগুড়ার শাজাহানপুরে ৪২ বছর বয়সী বিধবা এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার ভুক্তভোগী নারী এ তথ্য নিশ্চিত করেন। তিনি উপজেলার খোদাবন্দবালা গ্রামের বাসিন্দা।
ওই নারী অভিযোগ করেন, প্রায় ১৫ বছর আগে তার স্বামী মারা গেলে তিনি এক সন্তান নিয়ে একাকী জীবনযাপন করছেন। এমতাবস্থায় কিছুদিন আগে পার্শ্ববর্তী ডোমনপুকুর গ্রামের মৃত মোরতাজ উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম পিন্টুর (৫৫) সাথে তার বিয়ে ঠিক হয় এবং বিয়ে করার পর তাকে নিয়ে হজ করার প্রতিজ্ঞা করে সে। স্ত্রী করার কথা বলে সিরাজুল ইসলাম পিন্টু তাকে বিভিন্ন সময় ফোন দেয় দেখা করার জন্য। কিন্তু সেই নারী একাকী দেখা করতে অপারগতা প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় ২৩ ফেব্রুয়ারি পিন্টুর বোন পরিচয় দিয়ে এক নারী তাকে কৌশলে পিন্টুর বাড়িতে নিয়ে আসে। পিন্টু তাকে একা পেয়ে ধর্ষণ করে। কিন্তু এখন সে বিয়ে করছে না।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুর ইসলাম বলেন, এ ঘটনায় ধর্ষণ মামলা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
শাজাহানপুরে গৃহবধূকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ
বগুড়ার শাজাহানপুরে ৪২ বছর বয়সী বিধবা এক নারীকে বিয়ের প্রলোভন দিয়ে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করা...



