ভোলার লালমোহনে বাকপ্রতিবন্ধী গৃহবধূ স্বপ্না বেগমকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উক্ত ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন তারা। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃত নাজিম উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা এলাকার মফিজুল ইসলামের ছেলে এবং আনোয়ার ওই এলাকার দুলাল হোসেনের ছেলে। হত্যাকাণ্ডের শিকার বাকপ্রতিবন্ধী গৃহবধূ স্বপ্না উপজেলার লালমোহন ইউনিয়নের দেওয়ালকান্দি এলাকার আলমগীরের মেয়ে।
লালমোহন থানার ওসি মাহাবুবুর রহমান জানান, গত রোববার রাতে দেওয়ালকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন বাকপ্রতিবন্ধী স্বপ্না বেগম। নিখোঁজের দুই দিন পর গত মঙ্গলবার দুপুরে প্রতিবেশী মিঝি বাড়ির বাগানের ডোবার মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত স্বপ্নার ভাই রিয়াজ বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লালমোহন থানায় মামলা করেন। লালমোহন থানার এসআই সাইদুর রহমান ওই মামলার তদন্ত করেন। এরপর ওই দিনই স্বপ্না হত্যার ক্লু বের করে হত্যাকারী নাজিম ও আনোয়ারকে গ্রেফতার করা হয়।
লালমোহনে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
ভোলার লালমোহনে বাকপ্রতিবন্ধী গৃহবধূ স্বপ্না বেগমকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উক্ত ঘটনায় আদালতে...



