নওগাঁর মান্দায় অতিরিক্ত মদ পানে নারায়ণ চন্দ্র (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার প্রসাদপুর খেয়াঘাট সংলগ্ন প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি দোসতিনা বাগপাড়া গ্রামের মৃত ভোলার ছেলে ও প্রসাদপুর ইউপির সাবেক সংরক্ষিত সদস্য নাছিমা বেগম লছমনির ছেলে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তিনি প্রসাদপুর নিমতলা এলাকায় দোকানদারী করতেন। তিনি প্রায় সময় মাদকাসক্ত অবস্থায় থাকতেন। ঘটনার দিন নিজ বাড়িতে অতিরিক্ত মদপানে তার মৃত্যু ঘটে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



