দিনাজপুরের ফুলবাড়ীতে রান্নাঘরের আগুন থেকে এক পরিবারের বসতবাড়ির দু’টি ক ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে গোয়ালঘরে থাকা তিনটি উন্নত জাতের গরুর মৃত্যু ও দু’টি গরু অগ্নিদগ্ধ হয়। গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের গড়পিংলাই গ্রামের কৃষক নজমুল হকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক প্রমুখ।
ক্ষতিগ্রস্ত কৃষক নজমুল হক জানান, ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। গ্রামবাসির খবরে মাঠে কাজ করতে থাকা পরিবারের সদস্যরা ছুটে আসে। সম্ভবত রান্না ঘরের আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে গরুসহ তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, এটি আমার ইউনিয়ন পরিষদের মধ্যে না। আমি ওই সড়ক দিয়ে বাড়ি যাওয়ার পথে অগ্নিকাণ্ড দেখে থামি এবং ইউএনওকে খবর দিই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষয়তির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।
ফুলবাড়ীতে দু’টি ঘর পুড়ে ছাই : পুড়ে মরল ৩ গরু
দিনাজপুরের ফুলবাড়ীতে রান্নাঘরের আগুন থেকে এক পরিবারের বসতবাড়ির দু’টি ক ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুনে গোয়ালঘরে থাকা তিনটি উন্নত জাতের গরুর...



