দিনাজপুর চিরিরবন্দরের গছাহার গ্রামের ক্ষেনপাড়া এলাকায় মিরাজ (১৬) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মিরাজ চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর গরুহাটি এলাকার ভ্যানচালক আমিনুল হকের ছেলে। সে নশররত পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।
মিরাজের বাবা আমিনুল ইসলাম বলেন, রাত ৮ টার দিকে আমার ছেলে বাজার করতে রানীরবন্দর বাজারে যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করি। পরে জানতে পারি আমার ছেলের গলাকাটা লাশ নাকি রাস্তায় পড়ে আছে। সেখানে গিয়ে মিরাজের গলাকাটা লাশ দেখতে পাই।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। এ সময় কিশোরের ব্যবহৃত বাইসাইকেলটি উদ্ধার করে পুলিশ।
চিরিরবন্দরে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
দিনাজপুর চিরিরবন্দরের গছাহার গ্রামের ক্ষেনপাড়া এলাকায় মিরাজ (১৬) নামে এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামে...



