ফটিকছড়ির নাজিরহাট পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জাহেদ চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন।

এছাড়া কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন, ২ নম্বর ওয়ার্ডে গাজী আমান উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডে ওসমান গণি, ৪ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ শাহজাহান, ৫ নম্বর ওয়ার্ডে মোস্তফা কামাল, ৬ নম্বর ওয়ার্ডে মাওলানা মুহাম্মদ ইয়াকুব, ৭ নম্বর ওয়ার্ডে মাওলানা মঞ্জুর মিয়া, ৮ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আলী, ৯ নম্বর ওয়ার্ডে মুহাম্মদ সোলেমান, ১,২,৩ নম্বর সংরক্ষিত মহিলা কাউন্সিলর ছলিমা আকতার শিউলি, ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে রহিমা বেগম ও ৭,৮,৯ নম্বর ওয়ার্ডে হাসিনা মমতাজ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নয়টি ওয়ার্ডের ২২টি কেন্দ্রে ১৩১ বুথে ভোটগ্রহণ হয়।