ভারতীয় সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে হালুয়াঘাট উপজেলাধীন পূর্ব গোবরাকুড়া সীমান্তে। গত বুধবার বিকেলে বিএসএফের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে লাশটি বাংলাদেশে আনতে সক্ষম হয় বিজিবি। এ তথ্য নিশ্চিত করেন গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার ফজলুল হক।
নিহত ব্যক্তি উপজেলার বেপারিপাড়া গ্রামের আবদুল গফুরের ছেলে সারোয়ার হোসেন। সে পেশায় ভাড়াটিয়া মোটরসাইকেল চালক।