নওগাঁর পত্মীতলা র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা দেশীয় আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মাসুদ করিম (২৫) নামে একজনকে গ্রেফতার করেছেন।
শুক্রবার (১৭ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
মাসুদ করিম জেলার পত্মীতলা উপজেলার মোল্লাপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, মাসুদ দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত ছিলেন। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করতেন বলে গোপন তথ্যে র্যাবের কাছে খবর আসে। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে র্যাব-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) এর একটি দল পত্মীতলা উপজেলার মোল্লাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, মাসুদের বিরুদ্ধে নওগাঁ জেলার পত্মীতলা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



