কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের প্রমথ রঞ্জন সরকার সভাপতি এবং এফ এম মাহবুব সুলতান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে তাদের নির্বাচিত করা হয়।

সম্মেলনে দৈনিক বাংলাদেশ বুলেটিনের কোটালীপাড়া প্রতিনিধি প্রমথ রঞ্জন সরকারকে সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতির কোটালীপাড়া প্রতিনিধি এফ এম মাহবুব সুলতানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়াও কমিটিতে দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রনী আহমেদ সহ-সভাপতি, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি সুজিৎ মৃধা যুগ্ম-সাধারণ সম্পাদক, আনন্দ টেলিভিশন প্রতিনিধি সুমন বালা সাংগঠনিক সম্পাদক, দৈনিক নবচেতনা প্রতিনিধি হোসেন আলী প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস দপ্তর সম্পাদক, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মো: ইয়াহহিয়া ধর্মবিষয়ক সম্পাদক, শিখা বিশ্বাস মহিলাবিষয়ক সম্পাদক, আজীবন সদস্য জেমস বাড়ৈ ও কার্যকরী সদস্য নিরঞ্জন ওঝা নির্বাচিত হয়েছেন।