বরগুনা জেলার বামনায় যোগদানের সময় থেকেই থানার ওসি বশির আলম উপজেলার বিভিন্ন এলাকার অনিয়ম, অপরাধ, মাদক কারবার, জঙ্গি ও সন্ত্রাস দমনে নিরলসভাবে কাজ করেই যাচ্ছেন। তার কাজে উপজেলার মানুষ বেশ উজ্জীবিত। মাদক ও মাদক কারবারিতে বামনা উপজেলা রয়েছে জিরোর কোটায়।
পুলিশ প্রশাসন সন্ত্রাস ও মাদকের বিস্তার রোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বামনা উপজেলায় মাদক ও সন্ত্রাস নির্মূলে কঠোর ভূমিকায় কাজ করছেন ওসি বশির আলম।
স্থানীয় সমাজকর্মী মিজানুর রহমান মজনু জানান, ওসি বশিরের নিয়মিত মাদকবিরোধী অভিযানের কারণে মাদকের হটস্পট খ্যাত এলাকাগুলো থেকে মাদক কারবারি ও বখাটে সন্ত্রাসীরা পালিয়েছে। উপজেলার সুশীল সমাজের অনেকেই বলেন, মাদক-সন্ত্রাস নির্মূলে দিন-রাত কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা।
সোনাখালী বণিক সমিতির রহমান মল্লিক জানান, জনগণ ও পুলিশ এক সাথে কাজ করলে অপরাধ রোধ করা সম্ভব হবে। সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে কমিউনিটি পুলিশকে কাজে লাগাতে হবে।
এ বিষয়ে বামনা থানার ওসি বশির আলম বলেন, আমরা মাদকের আগ্রাসন থেকে যুবসমাজকে মুক্ত রাখার জন্য বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আমি বামনা উপজেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেছি। বামনাকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধি করেছি। এলাকার যুবসমাজকেও সচেতনামূলক পরামর্শ দিয়ে যাচ্ছি। নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সবাই যাতে দেশ ও সমাজের কল্যাণে এগিয়ে আসতে পারে সেই লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।