চট্টগ্রামের জোড়ামতল আল আমিন ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা থেকে নাম বাদ দিয়ে অন্য ব্যক্তিকে করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ডা: ইকবাল।
শনিবার রাতে সীতাকুণ্ড প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইকবাল জানান, আমি এলাকাবাসীকে নিয়ে ১৯৯৭ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করি। এছাড়া মাদরাসার জন্য নয় শতক জায়গাও দান করি। পর্যায়ক্রমে আরো দুই লাখ টাকা দিয়ে শিক্ষাকার্যক্রম এগিয়ে নিয়ে যাই।
তিনি আরো জানান, আমি মাদরাসার শুরু থেকে সর্ব প্রথম জায়গা ও অর্থ দানকারী ব্যক্তি। তাছাড়া প্রতিষ্ঠানের দ্বিতীয় সভায় রেজুলেশন মোতাবেক আমাকে প্রতিষ্ঠাতা ও সভাপতি স্বীকৃতি দেয়া হয়। কিন্তু সম্প্রতি আমি বিদেশ চলে যাওয়ার পর একটি চক্র পরিকল্পিতভাবে আমাকে প্রতিষ্ঠাতা থেকে বাদ দিয়ে মাদরাসার যাবতীয় কাজকর্মে অন্য একজনকে রাতারাতি প্রতিষ্ঠাতার আসনে বসানো হয়েছে।
সাংবাদিকদের আরো বলেন, আমি যেহেতু প্রথম ভূমিদাতা ও অর্থদাতা। তাই আমাকে প্রতিষ্ঠাতা হিসাবে স্বীকৃতি দিতে হবে। এখন নতুন করে অনেকেই টাকা ও জায়গা দিবে তারা দাতা সদস্য হতে পারে। কিন্তু প্রতিষ্ঠাতা হতে পারে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক্তার বুলবুলে স্ত্রী শাহনাজ বেগম ও মো: সোহেল।



