মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের জমি ও ঘর পেয়ে খুব খুশি রাজৈরের ভূমি ও গৃহহীন পরিবারগুলো। এখন আর নদীর পাড়ে কিংবা রাস্তার পাশে খড়কুটো বা পলিথিনের ছাউনি দিয়ে মাথা গোঁজার ঠাঁই করতে হবে না তাদের। ৩৬৮ পরিবারের অনেকের সাথে কথা বললে তারা তাদের সেই মানবেতর জীবনযাপনের কথা স্মরণ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, কিছু টাকার বিনিময় হলেও ঘর পেয়েছি এটাই বড় পাওয়া।
নয়াকান্দী গ্রামের ওসমান গনি কণ্ঠে দুই হাত উঠিয়ে দোয়া করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দীর্ঘ যাচাইবাছাই শেষে উপজেলা প্রশাসন চার ধাপে ভূমিহীন ও গ্হৃহীন ৩৬৮ পরিবারকে ২ শতক করে জমি ও একটি আধা পাকা ঘর বুঝিয়ে দিয়েছে। আরো অপেক্ষমাণ রয়েছে ২৬টি ঘর।