মাত্র ১২৬ দিনে কুরআন হিফজ করেছেন বগুড়া শিবগঞ্জের ইসলাহুল উম্মাহ মাদরাসার ছাত্রী তাবাসসুম। এ উপলক্ষে মাদরাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ সোনাতলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: তানভীর হাসান।

উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম ও মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মোহাম্মাদ উমরা ফারুকসহ সাংবাদিক ও সুধিজন।