কুমিল্লার দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলার মাশিকাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সদরের নিউমার্কেট চত্বরে এ মানববন্ধনে মাধ্যমিক সমিতির নেতারা, উপজেলার সব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এর আগে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করেন শিক্ষক নেতারা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শিক্ষক নেতারা বলেন, গত ১৫ মার্চ মাশিকাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনের বিরুদ্ধে বিদ্যালয় চলাকালে এক এসএসসি পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ এনে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে দিনভর একটি সংঘবব্ধ চক্র বিদ্যালয়ে ভাঙচুর, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও দু’টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে রাতে কুমিল্লার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করেন। এ ঘটনায় পরদিন ওই ছাত্রীর বাবা সফিউল্লাহ বাদি হয়ে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান, সিনিয়র সহসভাপতি আবদুল মোমেন প্রমুখ।
দেবিদ্বারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন
কুমিল্লার দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলার মাশিকাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতল হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধন...



