রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে ময়মনসিংহের হালুয়াঘাটে। বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট উপজেলার বড় দাসপাড়া রোডে নির্জন স্থানে রাস্তার পাশে লাশটি পাওয়া যায়। তাৎক্ষণিক ঘটনাটি এলাকায় জানাজানি হয়। লোকজন মনে করছেন নিহত ব্যক্তি হালুয়াঘাট এলাকার বাসিন্দা নয়।
ঘটনাস্থলে আসেন হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান। নিহত ব্যক্তির গায়ে আকাশী রঙের শার্ট ও কালো রঙের প্যান্ট রয়েছে।
পুলিশ ধারণা করছে, নিহত ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড বা কোনো কোম্পানির প্রতিনিধি হতে পারেন। রাতের কোনো এক সময় তাকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।
হালুয়াঘাট থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, নিহত ব্যক্তির বয়স ২৫-২৬ হতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হালুয়াঘাটে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের গলাকাটা লাশ পাওয়া গেছে ময়মনসিংহের হালুয়াঘাটে। বৃহস্পতিবার সকালে হালুয়াঘাট উপজেলার বড় দাসপাড়া রোডে নির্জন স্থানে রাস্তার পাশে লাশটি পাওয়া যায়।...



