মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে ভূমি ও ঘরপ্রাপ্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ভূমিহীন ও গৃহহীন লোকেরা। শুক্রবার বিকেলে শতাধিক লোক বিক্ষোভে শামিল হয়। সমাবেশে বক্তব্য রাখেন কমরেড আবুল কালাম আযাদ, সাংবাদিক নাদির, মানবাধিকার নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু। বক্তাগণ শত শত ভূমিহীন থাকা সত্ত্বেও রাজৈর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণার তীব্র নিন্দা জানান। সব ভূমিহীন ও গৃহহীনের জন্য ভূমি ও ঘর দাবি করেন।