মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গত বুধবার চৌয়ারীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, চৌয়ারীবাড়ী গ্রামের হরষিত কীর্তনিয়ার সাথে একই গ্রামের পরিমল মণ্ডলের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার পরিমলের ভাই কানাই মণ্ডলের দোকান ভেঙে নতুন ঘর তুলতে গেলে এ সংঘর্ষ বাধে।
রাজৈর থানা ওসি (তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ জানান, এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ আসেনি।
রাজৈরে জমি নিয়ে সংঘর্ষে আহত ২০
মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। গত বুধবার চৌয়ারীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী...



