ঠাকুরগাঁও সদরের রুহিয়া থানা জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদরের রুহিয়া চৌরাস্তা সংলগ্ন আবু নূর চৌধুরীর মিল মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
রুহিয়া থানা যুবদলের সভাপতি আনার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রুহুল আমিন আকিল। সম্মানিত অতিথি ছিলেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক। রুহিয়া থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক। ঠাকুরগাঁও জেলা যুবদলের সহ-সভাপতি আশরাফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার। সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ হেলাল ও জাহিদুর রহমান জাহিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী। বিশেষ বক্তা ছিলেন- ঠাকুরগাঁও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন- ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি চৌধুরী মুহা: মহেবুল্লাহ্ আবু নূর। সঞ্চালনা করেন, রুহিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু শাহিন।
ইফতারির পর ২য় অধিবেশনে আনার আলীকে সভাপতি, নূরে আলম সিদ্দিক, হেলাল সরকার ও শাহজাহান আলীকে সাংগঠনিক সম্পাদক করে রুহিয়া থানা যুবদলের কমিটি গঠন করা হয়।
সম্মেলন অনুষ্ঠানে রুহিয়া থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



