ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের লংপুর গ্রামের শান্তিনগর বাজারে গত শনিবার রাত সাড়ে ৭টায় প্রতিপক্ষ আউয়ালের হাতে খুন হয়েছেন কফিল উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তি।
পারিবারিক সূত্রে জানা যায়, কফিল উদ্দিনের ছোট ভাই বাচ্চু মিয়ার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন একই এলাকার আউয়াল নামে এক ব্যক্তি। সেই টাকা যথাসময়ে পরিশোধ না করায় বাচ্চুর সাথে শান্তিনগর বাজারে আউয়ালের কথাকাটাকাটি, বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়। এর পরে একই দিন বাচ্চুর বড় ভাই কফিল উদ্দিন শান্তিনগর বাজারে গেলে তার ওপরও আক্রমণ করে আউয়াল। এতে কফিল উদ্দিন জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে মামলা হলে দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।
নান্দাইলে প্রতিপক্ষের আঘাতে ১ ব্যক্তি খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের লংপুর গ্রামের শান্তিনগর বাজারে গত শনিবার রাত সাড়ে ৭টায় প্রতিপক্ষ আউয়ালের হাতে খুন হয়েছেন কফিল উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তি।...



