ময়মনসিংহের হালুয়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্ব করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে চালগুলো জব্দ করেন ট্যাগ অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রতন দাস।

সোমবার রাতে উপজেলার ২ নম্বর জুগলী ইউনিয়নের গামারিতলা গ্রামের জাহাঙ্গীরের (৩৮) বাড়িতে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর গামারিতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে।

জানা গেছে, বিভিন্ন সময়ে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ বিভিন্ন পণ্যে কালোবাজারী ব্যবসা করেন জাহাঙ্গীর। নিজ বাড়িতে অবৈধভাবে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল মজুদ করে রেখেছিলেন তিনি।

ট্যাগ অফিসার রতন দাস বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা হাসানের নির্দেশে ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।