কুমিল্লার চান্দিনায় বিএনপির পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এলডিপি’র ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সোয়া ১টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন তাদের কারাগারে পাঠান। তাদের মধ্যে ১৮জন বিএনপি ও ৮জন এলডিপি নেতা।
আটককৃতরা হলেন চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা যুবদল সভাপতি মাওলানা আবুল খায়ের, পৌর যুবদল সভাপতি হাজী নুরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপি দফতর সম্পাদক শহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্রদল চান্দিনা উপজেলা শাখার সভাপতি রাজিব ভূইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুসহ ২৬ জন।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় বিএনপির পদযাত্রা চলাকালে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ৩৬ জনের নাম উল্লেখসহ ১৬০ জন অজ্ঞাতামা আসামি করে মামলা করে পুলিশ। ওই মামলায় তারা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। ছয় সপ্তাহ শেষে মঙ্গলবার কুমিল্লা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন বিএনপি ও এলডিপি নেতাকর্মীরা। এ সময় জজ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এলডিপি নেতা-কর্মীদের আইনজীবী আতিকুল আলম সুমন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ আমরা উচ্চ আদালতের নির্দেশক্রমে হাজির হয়ে জামিনের আবেদন করেছি। কিন্তু আদালত নেতা-কর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রকৃতপক্ষে ওই ঘটনার সাথে তারা কেউ জড়িত ছিল না।
চান্দিনা উপজেলা সভাপতিসহ বিএনপি ও এলডিপির ২৬ নেতাকর্মী কারাগারে
কুমিল্লার চান্দিনায় বিএনপির পদযাত্রায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এলডিপি’র ২৬ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সোয়া ১টায় কুমিল্লা জেলা ও দায়রা জজ...



