কুমিল্লার চান্দিনা বাজারের একটি স্বর্ণের দোকান থেকে ক্রেতা সেজে দিন দুপুরে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার বেলা সাড়ে ১১টায় চান্দিনা কাপড়িয়া পট্টির এক জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।
দোকান মালিক সুবল দাস জানান, তিনজন পুরুষ ও একজন নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি ও কানের দুল দেখেন। এই সুযোগে চোর চক্রের কেউ একজন দোকানের শোকেস থেকে আংটি রাখার দুটি ট্রে বের করে কৌশলে বোরকার ভেতরে তা লুকিয়ে ফেলেন। দোকান মালিক জানান, দুটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার অলঙ্কার নিয়ে গেছে তারা।
চান্দিনা থানার ওসি সাহাবুদ্দীন খান জানান, চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ঈদ উপলক্ষে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।