সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর স্বপ্না হত্যা মামলার প্রধান আসামি শফিক উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানার বালিটেকা পরচক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিয়ানীবাজার উপজেলার আলিনগর ইউনিয়নের পূর্ব খলাগ্রাম এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।
মঙ্গলবার সকালে জমি সংক্রান্ত বিরোধে শফিক তার ছোট ভাইয়ের স্ত্রী স্বপ্না বেগমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্বপ্না বেগমকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি শফিক উদ্দিনকে (৬০) আটক করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুুদুল আমিন জানান, ঘটনার পর থেকে আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলছে।
বিয়ানীবাজারের স্বপ্না হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
সিলেটের বিয়ানীবাজারে চাঞ্চল্যকর স্বপ্না হত্যা মামলার প্রধান আসামি শফিক উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জকিগঞ্জ থানার বালিটেকা পরচক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।...



