ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তঃস্বত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।
নিহত নারী আনারুল ইসলামের স্ত্রী রেহেনা (২০)। তিনি উপজেলার দক্ষিণ খয়রাকুড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হলে তার স্বজনেরা হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তখন সেখানকার কর্মরত মেডিক্যাল অফিসার নাজিয়া তাসনিম চন্দ্রা তাকে মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহীনুজ্জামান খান ঘটনাটি সম্পর্কে বলেন, আমি অবগত নই। তিনি বিষয়টি খবর নিবেন বলে জানিয়েছেন।



