নুরুজ্জামানকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে দেবিদ্বার উপজেলা যুবদলের ১৬ সদস্যবিশিষ্ট কমিটি এবং শাহ জামানকে সভাপতি ও মফিজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে দেবিদ্বার পৌর যুবদলের ১১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহবুদ্দিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহিন।
গত ১৩ এপ্রিল কেন্দ্রীয় যুবদলের দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের বিষয়টি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে জেলা যুবদল সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহিন কারামুক্তির পর উপজেলা ও পৌর শাখার বাকি পদসমূহ পূরণ করা হবে বলে জানানো হয়।



