ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে চার দিনমজুরের বসতবাড়ি। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এসব অসহায় ক্ষতিগ্রস্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় ।
প্রত্যক্ষদর্শী নাঈম মুন্সী জানান, শুক্রবার রাত ৯টার দিকে মাঝারদিয়া গ্রামের ভিক্ষুক কৈতুরি বেগমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ভিক্ষুক কৈতুরি বেগম, দিনমজুর হাবিবুর রহমান, জাফর মোল্যা, জিল্লু শেখ ও আবুল খায়েরের পাঁচটি টিনের বসতঘর ও তিনটি রান্নাঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।