মালদ্বীপ শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়। এ ছাড়াও মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রূহের এবং সরকারি দলের দমন-নিপীড়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নিহত নেতাকর্মীদের রূহের মাগফিরাত কামনা করা হয়।
গতকাল রাজধানী মালে সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত ম্যানহাটন ফিশ মার্কেট নামক অভিজাত রেস্টুরেন্টে বিকেলে বিএনপির মালদ্বীপ শাখার আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি মো: খলিলুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক রবিউল আলম, চক্ষু বিশেষজ্ঞ ড. মোক্তার আলী লস্কর, এনবিএল মানি ট্রান্সফারের সিইও মাসুদুর রহমান, হায়দার আলী সাবু, মো: পারভেজ চৌধুরী, এল ট্যুরের মো: কাশেদুল ইসলাম, ব্যবসায়ী আলীম দুরানী ও আবদুল ছালিম কুদ্দুসসহ দলের নেতাকর্মী ও সমর্থরা উপস্থিত ছিলেন।