কুড়িগ্রামের ফুলবাড়ীতে বালু বোঝাই ট্রলিট্রাক্টরের চাপায় নায়েব আলী (৮০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা ভাঙ্গামোড় ইউনিয়নের খোলারহাট বাজারের বাবুপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ ওই ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খোলারহাট বাজার থেকে বালু বোঝাই ট্রলিট্রাক্টরটি খড়িবাড়ী বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বৃদ্ধ নায়েব আলী খোলারহাট থেকে বাড়ি ফিরছিলেন। টাক্টরের বেপরোয়া গতি দেখে তিনি দৌড়ে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করেন। এতে ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



