দীর্ঘদিন যাবৎ মারণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত আহম্মদ আলী সানী। তার বাসা পাবনা জেলার দক্ষিণ রাঘবপুরের ৪ নম্বর ওয়ার্ডে। বাবার নাম আব্দুল বারিক। ভারতে চিকিৎসা বাবদ ২৫ লাখ টাকা ইতোমধ্যে খরচ হয়েছে তার। এমতাবস্থায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সানীর বোনমেরু ট্রান্সফার করতে হবে। এ জন্য প্রায় ৪০ লাখ টাকা খরচ হবে। দীর্ঘদিন চিকিৎসার ফলে তিনি এখন নিঃস্ব। ফলে চিকিৎসা ব্যয় বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
সানী পাবনা এডওয়ার্ড কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। পরিবারে মা-বাবা স্ত্রীসহ তার তিন কন্যা সন্তান রয়েছে। সানীর পাবনা বড় বাজারে চালের দোকান রয়েছে। দোকানের আয় দিয়ে সংসার চলতো তার। হঠাৎ শরীরে ক্যান্সার বাসা বাঁধায় চিকিৎসা ব্যয় বহন করতে করতে পরিবার নিঃস্ব হয়ে গেছে।
এ অবস্থায় বিত্তবানদের কাছে সহায়তা চেয়েছেন সানী। সানীকে সাহায্য পাঠানোর ঠিকানা: ০১৭১৩-৭১২৩৫২ (পার্সোনাল) অথবা সিটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ৩৭১৫৯৯১২১৫৫৯৬৫৪। কেউ সরাসরি যোগাযোগ করেও সহায়তা করতে পারেন।