কালীগঞ্জে দু'মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে একজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) আনুমানিক সোয়া ১২টার দিকে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাজী সিয়াম (২২) নামে এক আরোহীর মৃত্যু হয় এবং চালক আহত হয়। অপর মোটরসাইকেলে থাকা দুজন আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহত সিয়াম বক্তারপুর ইউনিয়নের খৈকড়া গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র। তিনি টঙ্গিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জেসিলি ঘোষ মুনমুন জানান, হাসপাতালে আনার আগেই তার নিহতের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে।



