ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ঈমন হোসেন (১৭) ও আজীম হাসান (১৬) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
সোমবার কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের গুঞ্জননগর রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঈমন ঝিনাইদহ সদর উপজেলার ভিটেশ্বর গ্রামের জাহাঙ্গীর আলীর ছেলে ও আজীম একই গ্রামের জয়নন্দির ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত ঈমন ও আজিম দ্রুত গতিতে কালীগঞ্জ থেকে নলডাঙ্গা যাওয়ার পথে গুঞ্জননগর এলকায় একটি মেহগুনি গাছের সাথে তাদের মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই ঈমন নিহত হয়, গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের চালক আজীমকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।



