সিলেটের গোলাপগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ পাঁচটি ডাকাতি মামলা ও একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী দেলোয়ার হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
দেলোয়ার হোসেন গোলাপগঞ্জ উপজেলার কেওটকোনা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ উপজেলা সদরে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়। দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় করা আরো আটটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম।



