বরগুনার বামনা উপজেলায় ব্যবহার উপযোগী কমিউনিটি ক্লিনিক মাত্র ২৫ হাজার টাকায় নিলামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, বুকাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া কমিউনিটি ক্লিনিকটি গত বছর চার লাখ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। অথচ চলতি বছরেই এটিকে ব্যবহারের অনুপযোগী দেখিয়ে বামনা উপজেলা স্বাস্থ্য বিভাগ নিলামে দেয়। গত বুধবার সকাল ১০টায় ক্লিনিকটি মাত্র ২৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
অভিযোগ রয়েছে, স্থানীয় একটি চক্র স্বাস্থ্য বিভাগের সাথে আঁতাত করে কয়েক লাখ টাকা মূল্যের ভবনটি মাত্র ২৫ হাজার টাকায় নিলামে কিনে নেয়। নিলামের বিষয়ে কোনো ধরনের প্রচারণা চালানো হয়নি। সে কারণে স্থানীয় ব্যবসায়ীরা নিলামের বিষয়টি জানতেও পারেননি। ব্যবসায়ীদের না জানানোর সুযোগ নিয়ে কয়েক লাখ টাকা মূল্যের ভবনটি মাত্র ২৫ হাজার টাকায় হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী মহল।
এ ব্যাপারে বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও কালিকাবাড়ী কমিউনিটি ক্লিনিকের সভাপতি জানান, নিলামের বিষয়টি আমাকেও জানানো হয়নি। আমি স্থানীয় জনপ্রতিনিধি ও কমিউনিটি ক্লিনিকের সভাপতি হিসেবে বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ জানান, তিনিও নিলামের বিষয়ে কিছুই জানেন না। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে স্বাস্থ্য বিভাগ তাকেও অবহিত করেনি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নিলামের বিষয়টি আমরা পত্রিকা মারফত প্রকাশ করেছি এবং সর্বোচ্চ দরদাতাকেই ভবনটি দেয়া হয়েছে। স্থানীয় বাজারে মাইকিং কেনো করা হয়নি জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।
বামনায় ব্যবহারোপযোগী কমিউনিটি ক্লিনিক ২৫ হাজার টাকায় বিক্রি
বরগুনার বামনা উপজেলায় ব্যবহার উপযোগী কমিউনিটি ক্লিনিক মাত্র ২৫ হাজার টাকায় নিলামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানায়, বুকাবুনিয়া ইউনিয়নের...



