বরগুনার বেতাগীর মোকামিয়া ইউনিয়নে মো: সালাহউদ্দিন সাল্লু (২১) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে মোকামিয়া ইউনিয়নের লঞ্চঘাট বাজারে এ ঘটনা ঘটে।

সাল্লু বেতাগীর মোকামিয়া ইউনিয়নের মো: শহিদুল মাতুব্বরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোকামিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাট এলাকার বাসিন্দা মো: মুনসুর বেপারির সাথে একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল মাতুব্বরের ছেলে মো: সালাহউদ্দিন সাল্লু'র কথা কাটাকাটির একপর্যায়ে মুনসুর সাল্লুকে ছুরিকাঘাত করে। পূর্ব শত্রুতার জেরে ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরবর্তীতে সাল্লুকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ বিষয়ে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। ভিকটিমকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।'