মাগুরায় বাসের ধাক্কায় আবুল হোসেন (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২ মে) দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের সায়ত্রিশ বার মাইল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
আবুল হোসেন হাজরাপুর ইউনিয়নের আদর্শ গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
গুরা রামনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেন জানায়, আবুল হোসেন ভ্যান চালিয়ে নিজ বাড়িতে ফেরার পথে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি বাস তার ভ্যানে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি মাগুরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ বাসটিকে জব্দ করার চেষ্টা করছে।



