কুমিল্লার দেবিদ্বারে ৫৮ শতাংশ বোরো ধান কেটে মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছে কুমিল্লা উত্তর জেলা, দেবিদ্বার উপজেলা ও পৌর যুবলীগ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের এক দরিদ্র কৃষকের জমির পাকা ধান কেটে মাড়াই করে দেন সংগঠনের সদস্যরা। কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম শামিম ও দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ইকবাল হোসেন রুবেল উদ্যোগে ধান কাটায় অংশ নেয় অর্ধশত নেতাকর্মী।