বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে ছুরিকাঘাতে সালাউদ্দিন সাল্লু (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার বেতাগী থানা পুলিশ গত সোমবার ভোর রাতে প্রধান আসামি মুনসুর বেপারীকে (৪০) উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বদনীখালী খেয়াঘাট থেকে গ্রেফতার করে জেলহাজতে পাঠান। নিহত যুবক সালাহউদ্দিন সাল্লু (২১) মোকামিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামের ছেলে। সালাউদ্দিন বেতাগী সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র।