কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বাধন সরকার (১৭) এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বাধন উপজেলার ধর্মপুর গ্রামের দুলাল সরকারের ছেলে। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর বাজার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কাশিপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জানা গেছে, বুধবার (৩ মে) রাত সাড়ে দশটার দিকে নিজ বাড়িতে বিদ্যুতের তার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে উপজেলা ছাত্রলীগের নেতরা গভীর শোক প্রকাশ করেছেন।
কাশিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক বিদ্যুৎস্পৃষ্টে বাধনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টায় জানাজা শেষে তার লাশ পারিবারিক করবস্থানে দাফন করা হয়েছে।



