দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রেস ক্লাবের এক সাধারণ সভায় দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুলকে সভাপতি, স্থানীয় দৈনিক মুক্তির লড়াই’র স্টাফ রিপোর্টার সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শফিউল আলম রাজীবকে সাংগঠনিক সম্পাদক করে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণা করেন দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এবিএম আতিকুর রহমান বাশার।
কমিটিতে অন্য সদস্যরা হলেন সহসভাপতি হুরবানু আক্তার পলি, মমিনুর রহমান বুলবুল, একেএম ফজলুল আমিন রাসেল ও সাহিদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুদীপ চন্দ্র রায় ও গোলাম রাব্বি প্লাবন, অর্থ সম্পাদক এ আর আহাম্মদ হোসাইন, দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন কিবরিয়া, আইন ও মানবাধিকার সম্পাদক মোহাম্মদ উল্লাহ ভূইয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ওমর ফারুক মুন্সী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামিল আক্তার মামুন এবং সদস্য-একেএম মিজানুর রহমান কাউছার, সোহাগ সোহেল রানা, নেছার উদ্দিন ও আবদুল আলিম।