খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল (৩৭) আর নেই। ব্রেইন স্ট্রোকজনিত কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা যায়, শালিকার বিয়েতে ফেনী যান ইব্রাহিম খলিল। ২৭ এপ্রিল হঠাৎ ব্রেইন স্ট্রোক করলে তৎক্ষণাৎ নেয়া হয় চট্টগ্রাম এভার কেয়ার হসপিটালে। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর বলে জানান। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার ভোর রাত পর্যন্ত ৪ ঘণ্টা ব্রেনে অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৬টা ৫০ মিনিটে তিনি করেন।
আন্দোলন করতে গিয়ে তিনি অন্তত তিন ডজন মামলার আসামি হয়েছেন। কারাবরণ করেছেন বহুবার। খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে গতকাল মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গসহ খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চলের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।
ইব্রাহিম খলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহিদুল আলমসহ সব অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
খাগড়াছড়ি যুবদল নেতা ইব্রাহিম খলিলের ইন্তেকাল
খাগড়াছড়ি জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল (৩৭) আর নেই। ব্রেইন স্ট্রোকজনিত কারণে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি...



