ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভাতিজির সাথে পরকীয়া প্রেমের বাধা দেয়ায় ভাতিজি জামাইকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে উপজেলার বীরগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি হোসেন সরকারের (৪২) বিরুদ্ধে।

শুক্রবার (৫ মে) নিরাপত্তা চেয়ে ওই নেতার ভাতিজি জামাই মো: আব্দুল কুদ্দুছ (একই গ্রামের বাসিন্দা) হোসেন ও তার স্ত্রী সেলেনার বিরুদ্ধে নবীনগর থানায় লিখিত অভিযোগ করেন।

হোসেন সরকার বীরগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের মরহুম আব্দুল হাজিদ মিয়ার ছেলে।

অভিযোগ ও ফোন রেকর্ড সূত্রে জানা গেছে, উপজেলার বীরগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামের মো: কুদ্দুস মিয়ার স্ত্রী সেলেনা বেগম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকারের সম্পর্কে চাচা-ভাতিজি। সেলেনা বেগমের স্বামী তার প্রতিবেশী হওয়ার সুযোগ নিয়ে তাদের বাড়িতে যাওয়া আসা করত।

এ সুযোগে সেলেনাকে প্ররোচনা ও বিভিন্ন প্রলোভন দেখালে একপর্যায়ে পরকিয়া প্রেমে লিপ্ত হতে বাধ্য করে হোসেন সরকার। দীর্ঘদিন ধরে তাদের অবৈধ সম্পর্ক চলছিল।

৩০ এপ্রিল কুদ্দুস মিয়া বাড়িতে নেই। সেলেনা বেগমের কাছ থেকে মোবাইল ফোনে জানেন যে হোসেন সরকারের বাড়ি ফাঁকা। এ কথা বলে সেলেনাকে তার বাড়িতে আসতে বলে। তার কথায় সারা দিয়ে সেলেনা চলে আসে। পরে দিনভর অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল তারা দুজন। এ নিয়ে কুদ্দুস মিয়া তার স্ত্রী ও হোসেন সরকারের সাথে কথা বললে তারা তাকে হুমকি দমকি প্রদান করে।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করে এমন লোক দলে প্রয়োজন নেই। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিব। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে।

অভিযোগকারী কুদ্দুস মিয়া বলেন, হোসেন সরকার আমার স্ত্রীর সম্পর্কে চাচা-ভাতিজি। তারা দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমে লিপ্ত ছিল। হোসেন সরকার ও সেলেনা বেগমের মোবাইল ফোনের কপোকথনের অডিও রের্কডে তাদের অবৈধ সর্ম্পকের ও তাদের অসামাজিক কর্মকাণ্ডের সকল তথ্য-প্রমাণ আমার কাছে রয়েছে।

এই ব্যাপারে হোসেন সরকারকে সতর্ক করা হলে ক্ষমতার দাপট দেখিয়ে উল্টো আমাকে হুমকি-ধমকি দেন। আমি জীবন বাঁচাতে হোসেন সরকার ও আমার স্ত্রী সেলেনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিয়েছি।

তিনি আরো বলেন, হোসেন সরকার আরো একটি প্রতিবন্ধি মেয়ের জীবন নষ্ট করেছে। এখন আমার সাজানো সংসার নষ্ট করে দিল। এছাড়াও তিনি জোড়া খুন ও দ্রুত বিচার আইনের মামলাসহ একাধিক মামলার চার্জশিটভূক্ত আসামি। তার দৃষ্টান্তমূলক বিচার চাই।

অভিযোগ অস্বীকার করে হোসেন সরকার বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই ঘটনা একটি সাজানো নাটক। আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এমন অভিযোগ করা হচ্ছে।

নবীনগর থানার অফিসার ইনসার্জ (ওসি) সাইফুউদ্দিন আনোয়ার বলেন, শুক্রবার বিকেলে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।