সিলেটের ওসমানীনগরে সিলেট-ঢাকা মহাসড়কের বুরুঙ্গা প্রথমপাশা কবরস্থানের কাছে বজেন্দ্র শব্দ কর (৫৫) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের লাশ পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৩টার দিকে লাশটি পাওয়া যায়।

নিহত বজেন্দ্র উপজেলার তাজপুর ইউনিয়নের লাল কৈলাশ গ্রামের রাজেন্দ্র শব্দ করের ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে স্থানীয় কিছু লোক রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখে। বিষয়টি স্থানীয় ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ওসমানীনগর থানার ওসি মাছুদুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।