লালমোহনে এসএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই কর্মকর্তা।
রোববার উপজেলার গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন মো: টিটব, সুমাইয়া বেগম, মিতু বেগম, এমদাদুর রহমান ও মো: কামরুল হাসান। এদের মধ্যে গজারিয়া বালক মাধ্যমিক বিদ্যালয়ের দু’জন, ডা. আজহার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের একজন, হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের একজন ও ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের একজন।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ মো: এমদাদুল হক সেলিম জানান, পরীক্ষা শেষ হওয়ার আনুমানিক ১৫ মিনিট আগে এসব শিক্ষার্থীদের বহিষ্কার করেন কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: মোছলেহ উদ্দিন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী নাজমুল হাসান।
পরে নোটিশের মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে। বহিষ্কৃত এসব শিক্ষার্থীরা এ বছর অন্যকোনো বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।



