নীলফামারীর সৈয়দপুরে মিজানুর রহমান বাবু নামে এক ফটোস্টুডিও দোকান মালিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) সকাল ১০টায় শহরের কয়ানিজপাড়া মহল্লায় নিজ বাড়িতে মারা যান।

বাবু কয়ানিজপাড়ার মৃত রোস্তম আলীর ছেলে এবং সৈয়দপুর উপজেলা পরিষদের সামনের মেনন ফটোস্টুডিওয়ের মালিক। তার দু‘ছেলে ও এক মেয়ে রয়েছে। তার মৃত্যুতে এলাকায় ও বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার লোকজন জানায়, তিনি ঘরের জানালায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়েছিলেন। পরে টের পেয়ে শোহার ঘরের দরজা ভেঙে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, ‘বাবু দীর্ঘ দিন থেকে অসুস্থ। ইতোপূর্বে দু‘বার স্ট্রোক করেছিল। চিকিৎসায় অনেক খরচ হওয়ায় আর্থিক সঙ্কটে পড়ে কিছুদিন থেকে হতাশাগ্রস্ত ছিল। এ কারণে সম্ভাব্য চিকিৎসা ব্যয়ে আরো অর্থ সম্পদ নষ্ট থেকে পরিবারকে রক্ষায় অর্থাৎ সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করে আত্মহত্যা করেছে।

সৈয়দপুর পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জোবায়দুল হক মিন্টু বলেন, ‘বাবু চিকিৎসার ব্যয় ও অর্থ সঙ্কটের কারণে মানসিক চাপে ছিল। সে পরিবারকে অর্থ সঙ্কট থেকে রক্ষা পেতে আত্মহত্যা করেছে।’